মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফ্যামিলি কার্ড ২০২৬ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। মেধার মূল্যায়ন না করে সুপারিশের ভিত্তিতে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে—এমন দাবিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বঞ্চিত মেধা তালিকার প্রার্থীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। এরপরই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে।

বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, মেধা ও লিখিত পরীক্ষার যোগ্যতাকে পাশ কাটিয়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গের সুপারিশে তাঁদের স্বজনদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের স্বামী-স্ত্রী উভয়কেই বেআইনিভাবে নির্বাচিত করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তাঁরা।

ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী জানান, "লিখিত পরীক্ষায় সর্বোচ্চ পারফর্ম করার পরও স্বজনপ্রীতির বলয়ে অনেক যোগ্য ও মেধাবী শিক্ষার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। যদি সুপারিশই নিয়োগের মূল মাপকাঠি হয়, তবে লোকদেখানি পরীক্ষার নামে এই প্রহসনের কোনো প্রয়োজন ছিল না।" অনতিবিলম্বে এ তালিকার সুষ্ঠু তদন্ত করে মেধানুযায়ী পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন বিতর্কিত নিয়োগপ্রক্রিয়া প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মেধাবীদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

তবে স্বজনপ্রীতি ও অনিয়মের এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। তিনি জানান, "নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি হয়নি। সম্পূর্ণ নিয়ম মেনেই ফলাফল দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তাঁদের ব্যক্তিগতভাবে আমি চিনিও না।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

1

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

2

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

3

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

4

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

5

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

6

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

7

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

8

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

9

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

10

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

11

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

12

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

13

‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে

14

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

15

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতা

16

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

17

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

18

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

19

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

20