মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক ১

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের আসর থেকে ৯ জন এবং নিষিদ্ধ মাদক টাপেনটাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে পৌরশহরের শাহেবগঞ্জ চম্পাতলী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী এলাকার একটি আদিবাসী পল্লীর একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ সময় সেখানে গোল হয়ে বসে অবৈধ মাদক 'চুয়ানি' সেবন করা অবস্থায় ৯ যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটকের পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৯ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই রাতে পুলিশের অপর একটি অভিযানে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেনটাডলসহ আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে টাপেনটাডল মাদক হিসেবে ব্যবহৃত হওয়ায় এর ক্রয়-বিক্রয় ও বহন দণ্ডনীয় অপরাধ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযান প্রসঙ্গে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, "মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। এলাকায় মাদকের বিস্তার রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

1

ব্যাংক লুটপাটকারীদের সাথে কোনো আপস নেই, বিশৃঙ্খলা করলে আইনি

2

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

3

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

4

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

5

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

6

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

7

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

8

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

9

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

10

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

11

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

12

আটক ৫ জনকে আদালতে না পাঠিয়ে সাজা, সাবেক ওসিকে ব্যাখ্যা নিয়ে

13

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

14

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

15

ঘোড়াঘাটে ১০ বছরের শিশু তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা: সৎ বাবা

16

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

17

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

18

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

19

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, চরম দুর্

20