মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত, বাবা আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী মোটরসাইকেলে পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা কিছুটা আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলহার গ্রামের মোঃ সেলিম সরকারের স্ত্রী মোছাঃ সম্পা বেগম (৩৫) এবং তাদের ৯ বছর বয়সী কন্যা সন্তান নুছাইফা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সেলিম সরকার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে (রেজি নং: গাইবান্ধা হ-১৩-৪৯৩৪) নিজ বাড়ি থেকে হামিদপুর চিত্তিপাড়ায় এক বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লিখিত স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে স জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় সেলিম সরকার সামান্য আহত হন।

ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত ও আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

1

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

2

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

3

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

4

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

5

করতোয়ার তীরে ইতিহাসের জনপদ ঘোড়াঘাট: ‘ঘোড়ার ঘাট’ থেকে আজকে

6

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

7

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

8

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

9

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

10

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

11

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

12

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

13

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

14

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

15

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

16

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগে স্বজনপ্রীতির অভিযো

17

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ৩

18

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

19

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

20