মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : May 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের দাবি

ছবি : দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ হাটের মাজার মোড় থেকে শালিকাদহ পর্যন্ত সড়কের কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটের মাজার মোড় থেকে শালিকাদহ পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার পাকা সড়ক এখন জনদুর্ভোগের অন্য নাম। রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কটি এতটাই দেবে গেছে যে, যানবাহন তো দূরে থাক, পথচারীদের হেঁটে চলাচল করাই দায় হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়কটি এখন ওই অঞ্চলের মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

  • "অ্যাম্বুলেন্স চলে না, কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি; সংস্কারের দাবিতে ফুঁসছে এলাকাবাসী"


সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংড়া কলাবাড়ি মাজার মোড় হতে কুলানন্দপুর ও কলাবাড়ি বলগাড়ি হয়ে শালিকাদহ পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিংয়ের কোনো চিহ্ন নেই। ইটের খোয়া উঠে গিয়ে গর্তগুলো এখন কর্দমাক্ত ডোবায় পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়ন ও রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

সবজি চাষের জন্য বিখ্যাত বুলাকিপুর ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত ধান, মরিচ, পাট ও আলু উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট রানীগঞ্জে নিয়ে যেতে পারছেন না। ভাঙা রাস্তার কারণে পণ্য পরিবহনে খরচ ও সময়—দুই-ই বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মুমূর্ষু রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স গর্তে আটকা পড়ে অনেক সময় জীবনঝুঁকি তৈরি হচ্ছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চার বছর আগে মাত্র ৪ কিলোমিটার রাস্তা সংস্কার করা হলেও অতিবৃষ্টি এবং ভারী যানবাহন ও পাওয়ার টিলারের অনিয়ন্ত্রিত চলাচলে পুরো ১৬ কিলোমিটার রাস্তাই এখন চলাচলের অযোগ্য। স্থানীয় এক ভ্যান চালক বলেন, "রাস্তার যে অবস্থা, প্রতিদিন গাড়ি ঠিক করতে গ্যারেজে যেতে হয়। একবার এই রাস্তা দিয়ে গেলে সারা শরীরে ব্যথা হয়ে যায়।"

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, “সড়কটির উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ ও অনুমোদন পেলে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।”

এলাকাবাসীর দাবি, শুধু জোড়াতালি নয়, বরং টেকসই সংস্কার ও সড়কের দুই পাশ প্রশস্ত করে দ্রুত জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

1

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

2

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

3

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

4

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

5

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

6

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

7

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

8

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

9

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

10

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত,

11

‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে

12

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

13

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

14

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

15

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

16

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

17

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

18

বড়পুকুরিয়ায় এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

19

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

20