উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

ছবি : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ আলমগীরের সন্তান শোভন। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ স্বামী আলমগীর সিদ্দিককে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী ও সন্তান। পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর তার সন্ধান দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ওসমানপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী, সন্তান, মা-বাবা ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নিখোঁজের ছেলে শোভন জানান, গত ২২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন আলমগীর সিদ্দিক। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন এবং বাড়িতে ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৯৬৫, তারিখ: ২৪/৯/২০২৬ খ্রিষ্টাব্দ) করা হয়েছে। তবে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে নিখোঁজ আলমগীরের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামীকে ছাড়া সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ, দ্রুত তাকে খুঁজে বের করে আমাদের বুকে ফিরিয়ে দিন।"

পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আলমগীর সিদ্দিককে কেউ আটকে রেখেছেন কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। তাকে অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতা

1

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

2

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

3

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

4

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

5

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

6

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

7

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

8

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

9

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

10

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

11

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

12

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

13

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

14

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

15

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

16

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

17

ঘোড়াঘাটে আফরোজা ফুডে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার ও নোংরা

18

মূল আসামীদের আড়াল করার প্রতিবাদে আগামীকাল ঘোড়াঘাট থানার সামন

19

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নি

20