মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ, আটক ১

ছবি : খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামের এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া এলাকায় নুরুল ইসলামের নিজ বাড়ির গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

আটক নুরুল ইসলাম কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২৫ বস্তা চাল কেনেন ব্যবসায়ী নুরুল ইসলাম। এরপর তিনি সেগুলো নিজ বাড়ির গুদামে অবৈধভাবে মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে গুদাম তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার করা হয়। পরে জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয় এবং নুরুল ইসলামকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি মো. মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা চালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

1

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

2

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

3

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

4

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

5

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

6

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

7

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

8

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

9

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

10

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

11

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

12

মূল আসামীদের আড়াল করার প্রতিবাদে আগামীকাল ঘোড়াঘাট থানার সামন

13

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

14

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

15

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলে

16

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

17

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

18

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

19

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

20