উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ছবি : সংঘর্ষের সময় বাসে দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ও বিকেলে কোতোয়ালি থানার সামনে সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এ সময় দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটকের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের একটি অংশ সড়কে বাস রেখে অবরোধ শুরু করে। এর জেরে দিনাজপুর থেকে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একদল শ্রমিক কোতোয়ালি থানার সামনে অবস্থান নিলে অপর পক্ষের সঙ্গে তাদের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৭ থেকে ৮ জন শ্রমিক আহত হন।

এর কয়েক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে ধারালো অস্ত্র নিয়ে আরেকটি শ্রমিক দল থানার সামনে আসার পর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় দ্বিতীয় দফার সংঘর্ষ। এতে আরও ৬ থেকে ৭ জন শ্রমিক আহত হন।

সংঘর্ষের সময় থানার সামনে অবরোধ করে রাখা এসআর পরিবহনের একটি নৈশ কোচ ও এইচএ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের এক ক্যামেরাপার্সনের মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় অন্তত ১০টি বাস ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে শ্রমিক নেতা শেখ বাদশাকে দিনাজপুর কোতোয়ালি থানা থেকে আদালতে নেওয়া হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার শেখপুর ইউনিয়নের গাবুড়া বটতলী বাজার এলাকা থেকে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার আটকের খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে শ্রমিকদের একটি অংশ কোতোয়ালি থানার সামনে, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় ট্রাক টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস রেখে অবস্থান নেয়। একই সঙ্গে শেখ বাদশার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু করে তারা।

শ্রমিকদের দাবি, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ বাদশা। তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পুলিশ হয়রানি করছে এবং সেই উদ্দেশ্যেই তাকে আটক করা হয়েছে।

তবে পুলিশের দাবি, শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।

দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, শেখ বাদশাকে আটকের পর থেকেই তার মুক্তির দাবিতে শ্রমিকদের একটি অংশ বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিল। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতির সময় শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি হয়। এর জেরেই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বাস ও মোটরসাইকেলে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বর্তমানে মির্জাপুর বাস টার্মিনাল ছাড়া অন্যান্য এলাকায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

1

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

2

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

3

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, চরম দুর্

4

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

5

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

6

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

7

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

8

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

9

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

10

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

11

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

12

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

13

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

14

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

15

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

16

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

17

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ, আটক ১

18

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

19

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

20