২৪ ঘন্টা ঘোড়াঘাট ডেক্স রিপোর্ট
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে শরীফা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। তাঁর মাথার খোপার ভেতর লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।

আটক শরীফা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার শিবনগর গ্রামের নুরুল হকের বাড়ির আব্দুল হাসীম ওরফে দিলু মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকালে আশুগঞ্জ থেকে ভৈরবগামী একটি রেগুনা থামিয়ে তল্লাশি করা হয়। যাত্রী বেশে থাকা শরীফা বেগমের সঙ্গে তাঁর তিন বছরের নাতনী ছিল। আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে পৃথক করে তল্লাশি করা হলে চুলের খোপায় মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, নারী মাদকবাহকের সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন কৌশলে মাদক পরিবহন করে থাকে। নারী এএসআইয়ের সহায়তায় শরীফার খোপায় লুকানো মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

শরীফা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। আর তাঁর সঙ্গে থাকা নাতনীকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

1

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

2

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

3

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

4

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

5

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার

6

ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

7

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

8

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

9

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

12

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

13

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

14

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

15

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

16

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

17

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

18

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

19

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

20