মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় উপজেলার রানীগঞ্জ-বিরামপুর সড়কের সোনামুখী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম জেলার হাকিমপুর উপজেলার খট্রা বলরামপুর (সোনার পাড়া) গ্রামের মো. আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রানীগঞ্জ বাজার থেকে বিরামপুরের অভিমুখে যাওয়ার পথে সোনামুখী বাজারের সামনে একটি দ্রুতগামী ভটভটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ভটভটি পুলিশের হেফাজতে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে

1

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

2

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

3

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

4

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

5

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

6

ঘোড়াঘাটের সুরা মসজিদ হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ

7

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

8

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

9

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, চরম দুর্

10

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

11

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

12

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

13

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

14

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

15

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

16

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

17

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

18

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

19

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

20