মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ৪৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কঠোর নিরাপত্তা ও প্রশাসনের নিবিড় নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সারা দেশের ন্যায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রথম দিনের পরীক্ষায় ৩টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, এবার প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ভিডিও সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তৎপরতা ছিল। কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর ছিল কড়া নিষেধাজ্ঞা। পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৭ জন, মাদ্রাসা বোর্ডে ২২ জন এবং কারিগরি বোর্ডে (ভোকেশনাল) ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনায় এবার শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, "প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও এই শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও শিক্ষা অফিস সজাগ দৃষ্টি রাখছে।"

উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সজাগ রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নি

1

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

2

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

3

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

4

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

5

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

6

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

7

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

8

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

9

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

10

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

11

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, চরম দুর্

12

ঘোড়াঘাটে আফরোজা ফুডে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার ও নোংরা

13

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

14

নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

15

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

16

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

17

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

18

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

19

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

20