মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্রী

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং কৃষি ব্যবস্থাকে টেকসই করতে সরকার একটি স্বয়ংসম্পূর্ণ বা ‘কমপ্রিহেনসিভ’ পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না, সেই ফসল যাতে দেশে ও বিদেশে বাজারজাত করা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবেই কৃষক লাভবান হবে।

শনিবার (২ মে) সকাল ১০টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিহাউসে উৎপাদিত ফসলের গুণগত মান বৃদ্ধির কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, “আমাদের এই চার উপজেলায় প্রায় ৩০০টির মতো ছোট-বড় খাল, বিল ও নালা রয়েছে। বিএডিসির মাধ্যমে এগুলো পুনর্খনন করে পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি থাকলে সেখানে হাঁস পালন হবে, মাছ চাষ হবে এবং সেই পানি সেচের কাজেও লাগানো যাবে।” 

এলাকার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে আমরা যখন গ্রামে গ্রামে গিয়েছি, মানুষ রাস্তাঘাটের কথা বলেছে। সেই দাবি অনুযায়ী এলজিইডির মাধ্যমে রাস্তাঘাট ও বড় ব্রিজ নির্মাণের কাজ আমাদের তালিকায় আছে এবং দ্রুতই বাস্তবায়ন করা হবে।

কৃষকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, “কৃষক যদি ফসলের ভালো দাম পায় তবেই সে চাষাবাদে উৎসাহিত হবে। আমরা এমন একটি ব্যবস্থা গড়তে চাই যেখানে উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত কৃষক সব সুবিধা পাবে। এতে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।”

অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর ও উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী কৃষকরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানি সাশ্রয় করে ফসলের গুণগত মান বাড়ানোর জন্য কৃষকদের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

1

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

2

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

3

ব্যাংক লুটপাটকারীদের সাথে কোনো আপস নেই, বিশৃঙ্খলা করলে আইনি

4

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

5

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

6

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

7

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

8

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

9

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

10

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

11

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

12

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

13

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

14

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

15

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

16

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

17

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

18

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

19

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

20