মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ টাকা লুট

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ওয়ালেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত হবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওয়ালেদা খাতুন তার ছোট মেয়ে রহিমা বেগমের সঙ্গে নিজ বাড়িতে থাকতেন। রহিমা বেগম দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাস ছয়েক আগে দেশে ফিরে স্থানীয় ডুগডুগি বাজারে কাপড়ের ব্যবসা শুরু করেন। ঘটনার সময় রহিমা তার দোকানে ছিলেন এবং ছেলেরা সবাই আলাদা বাড়িতে বসবাস করায় বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন।

বিকেলে কোনো এক সময় দুর্বৃত্তরা প্রাচীর টপকে ঘরে ঢুকে বৃদ্ধার মুখ কসটেপ দিয়ে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। বিকেল আনুমানিক ৫টার দিকে রহিমা বেগম দোকান থেকে বাড়ি ফিরে মায়ের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।

রহিমা বেগম জানান, তার মায়ের মরদেহ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কাপড় সরালে দেখা যায় মুখ কসটেপ দিয়ে আটকানো এবং হাত-পা বাঁধা। তার দাবি, ঘর থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে খুনিরা। ঘরের ভেতরের আলমারি ও আসবাবপত্রও তছনছ করা অবস্থায় পাওয়া গেছে।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

1

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

2

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

3

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

4

ঘোড়াঘাটে আফরোজা ফুডে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার ও নোংরা

5

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

6

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

7

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

8

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

9

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যব

10

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

11

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

12

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

13

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

14

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

15

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

16

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

17

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ৩

18

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

19

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

20