উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ছবি : হিলি স্থলবন্দর। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

ভারতে ট্রাকে পণ্য পরিবহনে নতুন ওজনসীমা নির্ধারণের প্রতিবাদে দেশটির ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। নতুন নিয়ম প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকার ট্রাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন ওজনসীমা নির্ধারণ করে তা রোববার থেকে কার্যকর করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ চাকার ট্রাকে সর্বোচ্চ ২০ টন এবং ১০ চাকার ট্রাকে সর্বোচ্চ ৩০ টন পণ্য পরিবহন করা যাবে। এর আগে এসব ট্রাকে যথাক্রমে প্রায় ৩০ টন এবং ৪০ থেকে ৪৫ টন পর্যন্ত পণ্য পরিবহন করা হতো।

ব্যবসায়ীদের দাবি, নতুন নিয়মের কারণে প্রতি ট্রাকে পণ্যের পরিমাণ কমে যাবে। ফলে একই পরিমাণ পণ্য পরিবহনে বেশি ট্রাক প্রয়োজন হবে এবং পরিবহন ব্যয়ও বেড়ে যাবে। এতে আমদানি-রফতানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরে একই নিয়ম কার্যকর না থাকায় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।

এই নিয়ম প্রত্যাহারের দাবিতে ভারতের হিলি বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। ফলে রোববার সকাল থেকে ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য রফতানি এবং বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্য আমদানি হচ্ছে না।

হিলি স্থলবন্দরের আমদানিকারক কার্তিক চন্দ্র বলেন, “ওভারলোডিং বন্ধ করে দেওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। হঠাৎ করে ভারত পণ্য রফতানি বন্ধ করে দেওয়ায় আমরা আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েছি। আমার আজ গমের গাড়ি ঢোকার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে তা ঢুকতে পারছে না।”

তিনি আরও বলেন, “একটি কনসাইনমেন্টের মধ্যে আটটি ট্রাক দেশে প্রবেশ করেছে। আরও তিন থেকে চারটি ট্রাক ভারতের অভ্যন্তরে রয়েছে। এসব ট্রাক না আসা পর্যন্ত পণ্য খালাস করতে পারছি না। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, আজ গাড়ি ঢুকবে না; সমাধান না হওয়া পর্যন্ত আরও দু-একদিন অপেক্ষা করতে হবে। এতে বন্দরে বাড়তি মাশুল গুনতে হচ্ছে। পাশাপাশি ভারতের নতুন নিয়ম চালু হলে আমাদের আমদানি খরচও বেড়ে যাবে।”

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে।

তিনি বলেন, “তাদের বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে কিছু কারণে হিলি পিছিয়ে পড়ছে। তাই একপ্রকার বাধ্য হয়ে তারা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তাদের ধর্মঘটের কারণে সকাল থেকে দুদেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ রয়েছে।”

তবে বন্দরের অভ্যন্তরে আগের আমদানি করা পণ্য খালাস ও ডেলিভারির কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানিয়ে শাহীনুর ইসলাম বলেন, ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, “বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো রোববার সকাল থেকেও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুদেশের মধ্যে যাতায়াত করছেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রী পারাপার চলবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

1

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

2

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

3

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

4

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

5

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

6

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

7

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

8

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

9

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

10

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ খ্যাত রিপন গ

11

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

12

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

13

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

14

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

15

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

16

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

17

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলে

18

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

19

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

20