মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশি অভিযানে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বামনগড়া আধাটিকা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে বামনগড়া আধাটিকা গ্রামের জনৈক মো. জোবায়ের প্রধানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির ভেতর মাদক কেনাবেচা ও সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বামনগড়া আধাটিকা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জোবায়ের প্রধান (৩০), মৃত আব্দুর রাজ্জাক প্রধানের ছেলে মো. হযরত আলী প্রধান (৩৮), মৃত আর্জন আলীর ছেলে মো. আবু হানিফ (২২), মোঃ ছাবদুলের ছেলে মো. আসাদুল ইসলাম (৩০), মোঃ জাহিদুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (৩০) এবং মৃত আব্দুল আজিজের ছেলে মো. মেহেদী হাসান (২৯)। গ্রেফতারকৃতদের সকলের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

অভিযানকালে প্রধান আসামী জোবায়ের প্রধানের হেফাজত থেকে ৫০ পিস কমলা রঙের নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

1

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

3

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

4

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

5

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

6

ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যু

7

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

8

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

9

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

10

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

11

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, চরম দুর্

12

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

13

করতোয়ার তীরে ইতিহাসের জনপদ ঘোড়াঘাট: ‘ঘোড়ার ঘাট’ থেকে আজকে

14

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

15

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

16

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

17

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

18

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

19

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

20