মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে চড়া সুদের ঋণ পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি এবং তা না পেয়ে এক দিনমজুরের উপার্জনের একমাত্র মাধ্যম 'অটো ভ্যান' আটকে রেখে ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী অটো ভ্যান চালক মো. জয়নাল মিয়া (৬০) ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাউতগাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে মো. জয়নাল মিয়া প্রায় ২ বছর পূর্বে স্থানীয় একটি অননুমোদিত ক্ষুদ্র ঋণ সমিতি থেকে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। অভাবের কারণে তিনি চড়া সুদে সেই টাকা নিয়মিত পরিশোধ করে আসছিলেন। বর্তমানে সুদ ও আসল মিলিয়ে মোট ২৮,০০০ টাকা পাওনা দাবি করে আসছিল সুদের কারবারিরা। কিন্তু দিনমজুর জয়নাল মিয়ার সাংসারিক টানাপোড়েনের কারণে ওই টাকা পরিশোধে কিছুটা বিলম্ব হওয়ায় তার উপর শুরু হয় নানা অত্যাচার ও হুমকি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭/০৬/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় জয়নাল মিয়া উপজেলার রানীগঞ্জ বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোভ্যান যোগে সাউতগাড়ী গ্রামের জনৈক 'বুলু মিয়া'র বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বিবাদীগণ তার পথরোধ করে। এ সময় তারা দিনমজুর জয়নাল মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার অটো ভ্যানটি কেড়ে নেয় এবং সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৬০,০০০ টাকা চাঁদা দাবি করে।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উপজেলার সাউতগাড়ী ও মদাগাড়ী গ্রামের বাসিন্দা মো. বেলাল মিয়া (৫০), মো. হামিদুল (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সুদের কারবারি।

ভুক্তভোগী জয়নাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, "অটোভ্যানটিই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। সেটি ছিনতাই হওয়ায় আমি বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অনাহারে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি এই অন্যায়ের বিচার এবং আমার জীবিকার একমাত্র মাধ্যমটি ফেরত পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"

ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

2

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

ঘোড়াঘাটে ১০ বছরের শিশু তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা: সৎ বাবা

4

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

5

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

6

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

7

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

8

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

9

শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও

10

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

11

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

12

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

13

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

14

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ৩

15

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

16

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

17

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

18

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

19

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

20