নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি, আতঙ্কে পরিবার

ছবি : নিহত মফিদুল ইসলামের পরিবার। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের নবাবগঞ্জে রাজমিস্ত্রি মফিদুল ইসলাম হত্যাকাণ্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে। এ আশঙ্কায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিহত মফিদুল ইসলাম উপজেলার মালদহ গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির পাশে এক টুকরো জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রতিবেশী মাসুদ মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন মফিদুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের চার দিন পর প্রতিবেশী মাসুদ মিয়ার বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে মফিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরেই মফিদুলকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনায় শুধু মাসুদ নয়, আরও কেউ জড়িত থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের ২০ দিন পেরিয়ে গেলেও নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে তদন্ত নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, ঘটনায় জড়িত অন্যরা বাইরে থাকায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত শেষে তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

1

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

2

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

3

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

4

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

5

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

6

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

7

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

8

বড়পুকুরিয়ায় এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

9

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

10

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

11

ঘোড়াঘাটে ১০ বছরের শিশু তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা: সৎ বাবা

12

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

13

খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

14

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

15

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

16

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

17

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

18

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

19

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

20