মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের পর পেট্রোল সরবরাহ শুরু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত নওরিন ফিলিং স্টেশনে দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে পেট্রোল সরবরাহ শুরু হয়েছে। রহস্যজনক কারণে পেট্রোল বিক্রি বন্ধ রেখে জনভোগান্তি সৃষ্টি করায় ক্ষোভের মুখে পড়েছিল পাম্প কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রতিষ্ঠানটি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার অন্যান্য পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ স্বাভাবিক থাকলেও গত ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত রানীগঞ্জের নওরিন ফিলিং স্টেশনে পেট্রোল মিলছিল না। এতে করে রানীগঞ্জ ও আশপাশের এলাকার শত শত মোটরসাইকেল চালক এবং ক্ষুদ্র যানবাহন মালিকরা চরম বিপাকে পড়েন। বাধ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করতে হচ্ছিল।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ ছিল, এটি পাম্প মালিকের একটি পরিকল্পিত ‘তেল নিয়ে ভেলকিবাজি’ বা কৃত্রিম সংকট। 

পেট্রোল সরবরাহ বন্ধের কারণ জানতে ফিলিং স্টেশনের মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি এক অদ্ভুত দাবি করেন। তিনি জানান, "ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তেল বিতরণ করার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা রানীগঞ্জের পাম্পে তেল সরবরাহ করছি না।" 

তবে মালিকের এমন দাবিকে ‘হাস্যকর’ ও ‘অজুহাত’ হিসেবে আখ্যায়িত করেছিলেন সাধারণ মানুষ। এলাকাবাসীর প্রশ্ন ছিল, ঘোড়াঘাটের অন্য সব পাম্প নিরাপদ থাকলে শুধু এখানেই কেন নিরাপত্তা ঝুঁকি? এছাড়া কোনো সমস্যার কথা প্রশাসনকেও জানানো হয়নি। মূলত জনরোষের মুখে পড়ার ভয়ে বা অন্য কোনো উদ্দেশ্যে এই সংকট তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নওরিন ফিলিং স্টেশনের এই কৃত্রিম সংকট এবং জনভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশের পর এবং স্থানীয়দের চাপের মুখে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পুনরায় পেট্রোল বিক্রি শুরু করেছে পাম্প কর্তৃপক্ষ। হঠাৎ করে পেট্রোল সরবরাহ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সচেতন মহল। 

এলাকাবাসী জানান, জনগুরুত্বপূর্ণ সেবা নিয়ে এমন খামখেয়ালিপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো কারণ ছাড়াই তেল সরবরাহ বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়মিত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

1

ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্

2

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

3

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

4

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতা

5

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

6

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

7

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

8

বড়পুকুরিয়ায় এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

9

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

10

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

11

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

12

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

13

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

14

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

15

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

16

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

17

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

18

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নি

19

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

20