নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না। দেশের প্রতিটি মানুষ ন্যায় বিচার পাবে এবং সমান সুযোগ ভোগ করবে এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আরও বিস্তৃত করা হয়েছে, যাতে কোনো মানুষ পিছিয়ে না থাকে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও বাইসাইকেল বিতরণ এবং অস্বচ্ছল কৃষকদের মধ্যে সার ও বীজ প্রদান করা হয়।

এ সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এফ/আর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

1

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

2

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

3

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

4

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

5

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

6

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

7

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

8

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

9

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

10

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই—চার বছর অস্থায়ী কক্ষে

11

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

12

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলে

13

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

14

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

15

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

16

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

17

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

18

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

19

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

20