মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ছবি : ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাটে অননুমোদিতভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড’ নামের একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা থেকে বিভিন্ন বেকারি সামগ্রী জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, বিএসটিআইয়ের বৈধ অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানটি বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে আসছিল। একই সঙ্গে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছিল বিস্কুট, রুটি, কেক, পেটিসসহ বিভিন্ন বেকারি পণ্য।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এসব খাদ্যপণ্য তৈরিতে অননুমোদিতভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা থেকে বিভিন্ন বেকারি মালামাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ। এ সময় দিনাজপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামীম আজাদ বকুল উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

এ ছাড়া ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

1

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

2

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নি

3

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

4

৫ মাস ২০ দিন পর নবাবগঞ্জের সানজিদা হত্যা মামলার রহস্য উদ্ঘাট

5

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

6

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

7

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ৩

8

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

9

ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট ও ওসির অপসারণের দাবিতে পৌর ছাত্রদ

10

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

11

কর্মস্থলে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘোড়াঘাটের কাঠমিস্ত্রীর

12

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

13

শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও

14

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

15

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

16

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

17

ঘোড়াঘাটে অ্যাডভান্স মডেল স্কুলে পান্তা উৎসবে পহেলা বৈশাখ উদয

18

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

19

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

20