হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ খ্যাত রিপন গ্রেপ্তার

ছবি : অভিযানে বসতবাড়ি থেকে ১২৫টি বুপ্রেনরফিন ইনজেকশন, ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোন জব্দ। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ রিপন হামিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বিজিবির যৌথ রেইডিং টিম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হাকিমপুর থানাধীন বড় ডাঙ্গাপাড়া এলাকায় রিপন হামিদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে রিপন হামিদের বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় শোকেসের ড্রয়ারে রাখা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে ১২৫টি (২৫০ মি.লি.) বুপিজেসিক (Buprenorphine) ইনজেকশন এবং ৪০০ পিস (১০৮ গ্রাম) Topee-100 (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Oppo (Model: CPH2711) মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা আলামত সীলগালা করা হয়। অভিযান শেষে রিপন হামিদকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তার রিপন হামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক), ৩৬(১) সারণির ২৯(ক) ও ২৬(১) ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয়ভাবে রিপন হামিদ ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

1

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

2

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

3

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

4

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

5

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

6

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

7

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

8

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

9

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ৩

10

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

11

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

12

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

13

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

14

ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্

15

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

16

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

17

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

18

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

19

ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

20