উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে অবস্থান নেন ৪৮ বছরের নারী। বুধবার সকাল থেকে এমাজুল হকের বাড়ির সামনে ঐ নারী অবস্থান নিলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে আসেন পুলিশ। পারিবারিক ভাবে মিমাংসা করা হবে এমন অনুরোধে দুই পরিবারের হাতে তাদের দুইজনকে তুলে দেওয়া হয়। 

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের রাবেয়া বেগম (৪৮) এবং এমাজুল হক (৬৫)। তারা সম্বপর্কে দেবর-ভাবী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।

আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয় পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মেয়ে পক্ষের কোন অভিভাবক এখন পর্যন্ত আমার কাছে আসেনি। পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমেরে সম্পর্কে।  পরে ঐ নারী বৃদ্ধ এমাজুল হককে বিয়েরন চাপ দিলে বৃদ্ধ এমাজুল রাজি হয় না। পরে ঐ নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবীতে অনশন করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাকিমপুর থানার পুলিশ। সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে। অভিযুক্ত এমাজুল হক কৃষিকাজ করেন। তিনি এক সন্তানের জনক এবং ঐ নারী তিন সন্তানের জননী। পরে তাঁদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

1

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

2

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

3

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

4

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

5

কর্মস্থলে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘোড়াঘাটের কাঠমিস্ত্রীর

6

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

7

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

8

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

9

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

10

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

11

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

12

খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

13

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

14

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

15

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

16

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

17

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

18

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

19

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

20