মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কর্মস্থলে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘোড়াঘাটের কাঠমিস্ত্রীর

ছবি : নিহত কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম (২৮)। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

জীবিকার তাগিদে প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সাইফুল ইসলাম (২৮) নামে এক তরুণ কাঠমিস্ত্রীর। কাজের জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পার্শ্ববর্তী কুমারপুর এলাকায় একটি বাসাবাড়িতে কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাবু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অন্যান্য দিনের মতো নিজ ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হন সাইফুল। দুপুরে কুমারপুর এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকার ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম ও স্থানীয়রা জানান, সাইফুল পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। প্রতিদিনের মতো সকালে হাসিমুখে কাজ করতে গিয়ে দুপুরে তার মৃত্যুর সংবাদে পরিবার ও পুরো হরিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই—চার বছর অস্থায়ী কক্ষে

1

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

2

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

3

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

4

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

5

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

6

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

7

ঘোড়াঘাটের সুরা মসজিদ হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ

8

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

9

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

10

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

11

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

12

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নি

13

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

14

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

15

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

16

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

17

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

18

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

19

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

20