মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কুলানন্দপুরের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চর এলাকা থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া (২০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর ঘাটের চরে নৌকার ওপর মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদ পেয়ে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আসামির দেহ তল্লাশি করে ১,১৩৭ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করে এবং তাদের গ্রেপ্তার দেখায়।

কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম জানান, "আমাদের এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করতে আমরা স্থানীয় যুবসমাজ একাট্টা হয়েছি। নদীর চরে নৌকা ভিড়িয়ে মাদকের চালান কেনাবেচা হচ্ছে খবর পেয়েই আমরা সেখানে গিয়ে তাদের আটক করি। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছি।"

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, "মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের নাগরিক উদ্যোগ ও তথ্য প্রদানকে আমরা সাধুবাদ জানাই।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

1

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

2

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

3

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

4

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

5

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

6

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

7

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

8

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

9

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

10

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, চরম দুর্

11

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

12

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

13

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

14

ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

15

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

16

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

17

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

18

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

19

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

20