উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

দিনাজপুরের নবাবগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আফতাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ধরনের ভোগান্তি ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, ঘনঘন লোডশেডিংয়ের কারণে কোমলমতি শিক্ষার্থীরাও সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না।

এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আফতাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা বলেন, “আমরা বেশ কিছুদিন ধরে নিয়মিত ও সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না। ঘনঘন লোডশেডিংয়ের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে দুই থেকে তিন ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না। আবার কখনো বিদ্যুৎ এলেও তা মাত্র ২০ থেকে ৩০ মিনিট স্থায়ী থাকে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি সমস্যার দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান।

এ সময় আন্দোলনকারীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

অতিরিক্ত লোডশেডিংয়ের কারণ ও এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য জানতে আফতাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

1

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

2

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

3

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

4

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

5

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

6

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

7

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

8

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

9

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

10

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

11

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

12

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

13

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

14

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

15

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

16

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

17

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

18

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

19

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

20