মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে অনলাইনে ‘গায়েব’ মৌজা, থমকে আছে নামজারি

ছবি : ঘোড়াঘাট ভূমি অফিস। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটিতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি মৌজার শত শত ভূমি মালিক। কোথাও ই-নামজারি সিস্টেমে মৌজার তথ্যই পাওয়া যাচ্ছে না, আবার কোথাও দাগ ও খতিয়ানের তথ্য দেওয়ার পর জরিপের ধরন নির্বাচন করতে গিয়ে আরএস (RS) রেকর্ডের অপশন দেখা যাচ্ছে না। ফলে নামজারি আবেদন, জমি বিক্রি ও রেজিস্ট্রি কার্যক্রম ব্যাহত হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন অনেক ভূমি মালিক।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলায় মোট ১১৫টি মৌজা রয়েছে। এর মধ্যে ১০৯ নম্বর কালুপুকুর মৌজার তথ্য বর্তমানে ই-নামজারি সিস্টেমে পাওয়া যাচ্ছে না। ফলে এই মৌজার ভূমি মালিকরা অনলাইনে নামজারির আবেদন করার প্রক্রিয়াই সম্পন্ন করতে পারছেন না।

অন্যদিকে বালিয়াডাঙ্গী ও পালশা ইউনিয়নের দুটি মৌজাসহ উপজেলার প্রায় ৭ থেকে ১০টি মৌজায় দাগ ও খতিয়ানের তথ্য দেওয়ার পর জরিপের ধরন নির্বাচন করতে গিয়ে আরএস (RS) রেকর্ডের অপশন পাওয়া যাচ্ছে না। অথচ এসব মৌজায় বর্তমানে আরএস রেকর্ড অনুসারেই নামজারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে আবেদন প্রক্রিয়া আটকে যাচ্ছে এবং জমি হস্তান্তর ও রেজিস্ট্রির ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে।

কালুপুকুর মৌজার বাসিন্দা আমতাজ উদ্দিন তালুকদার বলেন, “আমি জটিল হৃদরোগ ও কিডনি রোগে ভুগছি। প্রতি মাসে চিকিৎসার পেছনে অনেক টাকা ব্যয় হয়। চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রি করতে চাইলেও নামজারির আবেদন করতে গিয়ে দেখি অনলাইন সিস্টেমে মৌজার তথ্যই নেই। প্রায় এক মাস ধরে ভূমি অফিসে ঘুরেও কোনো সমাধান পাইনি।”

তিনি আরও বলেন, জমি বিক্রি করতে না পারায় চিকিৎসার খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যাটির সমাধান না হলে তার মতো আরও অনেক ভূমি মালিককে দুর্ভোগ পোহাতে হবে।

উপজেলার বালিয়াল মৌজার বাসিন্দা রেহেনা আক্তার চৌধুরী বলেন, “স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান ও সংসারের দায়িত্ব আমার কাঁধে। সন্তানদের পড়াশোনার খরচসহ সংসারের প্রয়োজন মেটাতে শেষ সম্বল জমিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলাম। ক্রেতার সঙ্গে দরদামও ঠিক হয়েছিল। কিন্তু নামজারি করতে গিয়ে দেখি, সার্ভারে বালিয়াল মৌজার আরএস অপশন নেই।”

তিনি বলেন, নামজারি ও রেজিস্ট্রি প্রক্রিয়া আটকে যাওয়ায় জমিটি বিক্রি করতে পারছেন না। এতে সন্তানদের পড়াশোনার খরচসহ সংসারের প্রয়োজন মেটানো নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ভূমি মালিকদের অভিযোগ, বর্তমানে জমি সংক্রান্ত অধিকাংশ সেবা অনলাইনের মাধ্যমে সম্পন্ন হওয়ায় সফটওয়্যারে তথ্য না থাকা বা প্রয়োজনীয় অপশন না থাকলে তারা সরাসরি কোনো কার্যক্রম এগিয়ে নিতে পারছেন না। ফলে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা।

এ বিষয়ে ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, “সমস্যাটি স্থানীয় ভূমি কার্যালয়ের নয়। সরকারি ভূমি ব্যবস্থাপনা সফটওয়্যারের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি সফটওয়্যারে থাকা সাপোর্ট অপশনের মাধ্যমে জানানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি একটি সাময়িক সমস্যা। দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।”

ভূমি মালিকরা বলছেন, দ্রুত সফটওয়্যারের ত্রুটি সংশোধন করে সংশ্লিষ্ট মৌজাগুলোর তথ্য হালনাগাদ করা না হলে জমি বিক্রি, নামজারি ও রেজিস্ট্রি কার্যক্রম আরও দীর্ঘ সময় বাধাগ্রস্ত হতে পারে। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়বেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

1

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

2

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

3

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

4

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

5

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

6

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

7

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

8

ঘোড়াঘাটে অনলাইনে ‘গায়েব’ মৌজা, থমকে আছে নামজারি

9

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

10

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

11

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

12

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

13

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

14

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

15

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

16

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

17

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

18

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

19

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

20