নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে
এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে সকাল ৬টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন,নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাচগছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

1

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

2

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

3

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

4

করতোয়ার তীরে ইতিহাসের জনপদ ঘোড়াঘাট: ‘ঘোড়ার ঘাট’ থেকে আজকে

5

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

6

গর্ভবতী নারীর পেটে লাথি, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

7

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

8

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

9

ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যু

10

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

11

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

12

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

13

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

14

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

15

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

16

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

17

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

18

ঘোড়াঘাটে ১০ বছরের শিশু তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা: সৎ বাবা

19

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

20