মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার

দিনাজপুরের হিলিতে সরকারি উন্নয়ন প্রকল্পের তথ্য সংগ্রহ করতে গিয়ে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের হাকিমপুর উপজেলা প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকপাড়া-কাঁকড়াপালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া থেকে কাঁকড়াপালি পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের কাজ চলছিল। কাজের গুণগত মান যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক আরিফ সেখানে যান। এ সময় নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আলম ইন্ডাস্ট্রিজ’-এর ম্যানেজার আলম হোসেন তার ওপর ক্ষিপ্ত হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তথ্য চাইলে ম্যানেজার আলম হোসেন উত্তেজিত হয়ে অপদস্থ করা শুরু করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরাটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার কামরুল ইসলাম বলেন, "সরকারি উন্নয়ন কাজের তথ্য সংগ্রহে একজন সাংবাদিককে বাধা দেওয়া এবং তার ওপর চড়াও হওয়া অত্যন্ত অনভিপ্রেত। ঘটনাটি আমরা অবগত হয়েছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

দিনের আলোতে সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় হিলির স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে অভিযুক্ত আলম হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যু

1

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

2

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

3

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

4

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

5

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

6

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

7

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

8

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

9

আটক ৫ জনকে আদালতে না পাঠিয়ে সাজা, সাবেক ওসিকে ব্যাখ্যা নিয়ে

10

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

11

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

12

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত,

13

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

14

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

15

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

16

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

17

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

18

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই—চার বছর অস্থায়ী কক্ষে

19

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

20