মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোসলেমা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট থানার এসআই মো. রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। বিকেল ৫টা ৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা দক্ষিণ দেবীপুর গ্রামের আমতলা এলাকায় জনৈক নুর আলমের গোডাউন ঘরের বারান্দায় অভিযান চালায়। এসময় মোসলেমা নামের ওই নারীকে ৯৫ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত মোসলেমা গাইবান্ধার সাদুল্যাপুরের মাদারহাট যুগিবাড়ী গ্রামের মো. তৈয়ব আলীর মেয়ে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

3

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

4

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

5

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

6

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

7

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

8

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

9

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

10

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

11

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

12

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

13

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

14

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

15

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

16

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

17

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

18

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

19

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

20