মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের টহল জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধা ৭টায় সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, সরকারি-বেসরকারি স্থাপনা ও সম্ভাব্য ভোটকেন্দ্র এলাকায় দিন ও রাতব্যাপী পুলিশের টহল অব্যাহত রয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঘোড়াঘাট থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। কেউ নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অপরদিকে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পুলিশের টহল বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নির্বাচনের সময় পুলিশের সক্রিয় উপস্থিতি থাকলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ঘোড়াঘাট থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

1

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

2

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

3

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

4

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

5

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

6

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

7

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

8

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

9

ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

10

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

11

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

12

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

13

ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট ও ওসির অপসারণের দাবিতে পৌর ছাত্রদ

14

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

15

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

16

নবাবগঞ্জে রাজমিস্ত্রি হত্যা: ২০ দিনেও আর কেউ গ্রেপ্তার হয়নি,

17

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

18

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

19

নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20