দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থাপনা ‘ঘোড়াঘাট দুর্গ’ এবং ঐতিহাসিক ‘সুরা মসজিদ’ পরিদর্শন করেছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে প্রাচীন এই ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদে যান এবং এর নান্দনিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলুসহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
ঐতিহাসিক এসব নিদর্শন পরিদর্শনের মাধ্যমে এলাকার প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের মনোযোগ আরও সুদৃঢ় হবে বলে স্থানীয় সুধীসমাজ মনে করছে।
মন্তব্য করুন