মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মোঃ কামরুল (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ওই গ্রামের বাসিন্দা দিলদার রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আজ সকালে বাড়ির পাশের একটি মাঠে কৃষিকাজ করতে যান কামরুল। সকালের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং প্রচণ্ড শব্দে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাত কামরুলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে আশেপাশের মাঠের অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা বলেন–"কামরুল অত্যন্ত পরিশ্রমী একজন যুবক ছিলেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুরো বলগাড়ী চন্ডিদাসপুর গ্রাম জুড়ে এখন মাতম চলছে।"

বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

1

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

2

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

3

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতা

4

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

5

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

6

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

7

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

8

৫ মাস ২০ দিন পর নবাবগঞ্জের সানজিদা হত্যা মামলার রহস্য উদ্ঘাট

9

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

10

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

11

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

12

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

13

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

14

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

15

‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে

16

নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

17

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

18

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

19

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

20