মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মূল আসামীদের আড়াল করার প্রতিবাদে আগামীকাল ঘোড়াঘাট থানার সামনে মানববন্ধনের ডাক

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামীদের আড়াল করে পক্ষপাতমূলক ও বিতর্কিত চার্জশিট দাখিলের অভিযোগ উঠেছে। পুলিশের এমন অপপ্রয়াস ও বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট থানার সামনে এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ভুক্তভোগী পরিবার'।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা পাকা রাস্তার উপর শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঘোড়াঘাটে আওয়ামী ফ্যাসিবাদের অনুসারীরা আন্দোলনরত সাধারণ ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। উক্ত ঘটনায় পরবর্তীতে ২৪ আগস্ট ২০২৪ তারিখে ঘোড়াঘাট থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৭, জি.আর. নং-১২৯/২৪) দায়ের করা হয়। মামলার এজাহারে ৪০ জন নামীয় এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। মামলা দায়েরের পর থেকে পুলিশ দীর্ঘ প্রায় দুই বছর ধরে তদন্তের নামে সময়ক্ষেপণ করে। এই দীর্ঘ সময়ে ২৫/০৮/২৪ থেকে শুরু করে ০১/০৫/২৬ পর্যন্ত দফায় দফায় মোট ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করার একটি দীর্ঘ তালিকা পুলিশ খাতায় দেখালেও, শেষ পর্যন্ত চূড়ান্ত চার্জশিটে মূল অপরাধীদের নাম গায়েব করে দেওয়া হয়।
 
তবে ভুক্তভোগী পরিবার ও আন্দোলনকারীদের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সার্কেল এ.এস.পি যোগসাজশ করে ঘটনার সাথে সরাসরি জড়িত প্রভাবশালী মূল আসামীদের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন।

প্রতিবাদকারী ছাত্র-জনতা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, "যেসব চিহ্নিত অপরাধীরা প্রকাশ্যে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, তদন্তে তাদের বাদ দিয়ে মনগড়া ও কাল্পনিক চার্জশিট জমা দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই বিচারপ্রক্রিয়াকে নস্যাৎ করা এবং মূল দোষীদের অব্যাহতির গভীর চক্রান্ত।"

এদিকে, ঘোড়াঘাট থানার সামনে (পুরাতন বাজার এলাকা) আয়োজিত হতে যাওয়া আগামীকালকের মানববন্ধনে সর্বস্তরের নাগরিক, ছাত্র-জনতা ও হামলায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মনগড়া চার্জশিট প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল এবং বিতর্কিত তদন্ত কর্মকর্তার বিচার দাবি করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

1

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

2

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

3

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

4

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

5

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

6

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

7

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

8

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

9

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

10

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

11

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

12

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

13

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

14

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

15

করতোয়ার তীরে ইতিহাসের জনপদ ঘোড়াঘাট: ‘ঘোড়ার ঘাট’ থেকে আজকে

16

ঘোড়াঘাটে অ্যাডভান্স মডেল স্কুলে পান্তা উৎসবে পহেলা বৈশাখ উদয

17

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

18

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

19

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

20