মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার যে সহায়তা দিচ্ছে, তা কোনোভাবেই অপচয় বা বিক্রি করা যাবে না।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল, গৃহনির্মাণ উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতরণকৃত ছাগল প্রসঙ্গে মন্ত্রী উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “এই ছাগল আগামী দুই বছর আপনারা বিক্রি বা জবাই করতে পারবেন না। সরকারের উদ্দেশ্য হচ্ছে—ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়, যা লালন-পালন করলে অর্থনৈতিকভাবে আপনারাই লাভবান হবেন। এই ছাগল সরকার ফেরত নেবে না, এটা আপনাদেরই থাকবে।” তিনি আরও জানান, যদি কোনো ছাগল মারা যায়, তবে ১৫ দিনের মধ্যে ছবিসহ যোগাযোগ করলে পুনরায় ছাগল বিনিময়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এলাকায় শৃঙ্খলা ফেরাতে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি করে বলেন, “ঘোড়াঘাট ও ওসমানপুরে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্বের সাথে সম্পৃক্ত আছেন—দয়া করে এসব বন্ধ করুন। বাস-ট্রাক বা দোকানপাট থেকে চাঁদা তোলা বন্ধ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। তখন দয়া করে আমাদের কাছে সুপারিশ করতে আসবেন না। ‘Hands off’—এখন থেকে কেউ এসব করবেন না।” 

মাদক ও অবৈধ ভাবে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, “যৌথ বাহিনীর অপারেশন চললে দোষী-নির্দোষ সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সময় থাকতে সচেতন হোন এবং অপরাধীদের ধরিয়ে দিয়ে প্রশাসনকে সহায়তা করুন।”

এলাকায় ট্রান্সফরমার চুরি রোধে জনসাধারণের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “চোর তো আর বিদেশ থেকে আসে না, চোর আপনার বাড়ির কাছেই থাকে। কোটি টাকা খরচ করেও উন্নয়ন টেকানো সম্ভব নয় যদি আপনারা চোরকে প্রতিরোধ না করেন। ভালো কাজ করতে হলে সত্য বলার সাহস রাখতে হবে।”

বক্তব্যের শেষে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ৫৪ দিন হলেও নির্বাচনী ওয়াদা অনুযায়ী দ্রুত উন্নয়ন কাজ চলছে। রাস্তাঘাট, মসজিদ, মন্দির, গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পগুলো সারা বছরব্যাপী চলমান থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌর ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং কয়েকশ সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

1

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

2

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

3

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

4

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

5

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

6

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

7

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

8

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

9

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

10

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

11

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

12

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

13

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

14

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

17

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

18

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

19

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

20