পারভেজ ইসলাম
প্রকাশ : Jan 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাভারের আশুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং শুভেচ্ছা হিসেবে নেমপ্লেট বিতরণ করা হয়।

আশুলিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক মো. আনসারুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সুরুজ মিয়াসহ শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগ কর্মসূচীটি আশুলিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্ট বাইপাইল থেকে শুরু হয়ে পলাশবাড়ী এলাকা প্রদক্ষিণ করে কাইচাবাড়ি এলাকায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ডা. সালাউদ্দিন বাবুর জন্য দোয়া কামনা করেন এবং সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেন।

গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, “আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সালাম পৌঁছে দিচ্ছি। এলাকার উন্নয়ন ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় তার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করছে।”

নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।



পারভেজ ইসলাম/ এফ এন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

1

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

2

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

3

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

4

চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ

5

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

6

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

7

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

8

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

9

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

10

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

11

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

12

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

13

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

14

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

15

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

16

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

17

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

18

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

19

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

20