মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার জনসভাকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলছে।

তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন জনসভায় যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির এই শীর্ষ নেতার বক্তব্য শোনার জন্য।

ঐতিহাসিকভাবে বিরামপুর সরকারি কলেজ মাঠ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে জনসভা করতে এসে বিরামপুরকে থানা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে ২০১২ সালে একই মাঠে জনসভায় এসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিরামপুরকে জেলা হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দেন। তবে নানা কারণে সেই ঘোষণা বাস্তবায়ন সম্ভব হয়নি।

দীর্ঘ সময় পর আবারও একই মাঠে আসছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় রয়েছেন। স্থানীয় নেতারা জানান, জনসভায় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবি তুলে ধরা হবে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

1

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

2

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

3

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

4

চেয়ারম্যানের দেয়া শীতের জ্যাকেট পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছ

5

চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ

6

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

7

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

8

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

9

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

10

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

11

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

12

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

13

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

14

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

15

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

16

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

17

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

18

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

19

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

20