মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চলছে মরিচ চাষের ব্যস্ত মৌসুম। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন এক মনোরম দৃশ্য—কৃষকেরা সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে নিড়ে দেওয়া, চারা পরিচর্যা, সার প্রয়োগসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। মাঠের এ দৃশ্য দেখে যে কেউ বুঝতে পারবেন—মরিচ মৌসুম পুরো দমে শুরু হয়েছে।

সম্প্রতি তোলা এক ছবিতে দেখা যায়, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের কৃষক হাফিজুল তার মরিচের জমিতে নিড়ে দিচ্ছেন। কপালে ঘাম, হাতে পাশুন; সামনে সবুজে ঘেরা মরিচ গাছ। পরিশ্রমী কৃষকের এমন দৃশ্য যেন ঘোড়াঘাটের কৃষি সম্ভাবনার বাস্তব প্রতিচ্ছবি।

কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের উৎপাদন ভালো হবে বলে তারা আশাবাদী। যদিও সার, শ্রমিক ও কীটনাশকের দাম কিছুটা বেড়েছে, তারপরও মরিচের বাজার দর ভালো থাকলে লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে—মরিচ চাষের ব্যাপক প্রস্তুতি। অনেক কৃষকই ধান থেকে জমি বদলে মরিচ আবাদে ঝুঁকেছেন। কারণ মরিচ চাষ তুলনামূলক লাভজনক এবং চাহিদাও সারা বছর থাকে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: রফিকুজ্জামান জানান, ঘোড়াঘাটে মরিচ চাষের এরিয়া প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, বালাইনাশক ও সার ব্যবহারে সঠিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত মরিচ প্রক্রিয়াজাতকরণেও সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হচ্ছে।

কৃষকদের প্রত্যাশা—প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে এই মরিচ মৌসুম তাদের জীবনে এনে দেবে আর্থিক স্বস্তি ও নতুন আশার আলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

1

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

2

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

3

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

4

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

5

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালে

8

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

10

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

11

চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ

12

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

13

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

14

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

15

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

16

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

17

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

18

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

19

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

20