২৪ ঘন্টা ঘোড়াঘাট ডেক্স রিপোর্ট
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে চলেছে।

 দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও আজ ঘন কুয়াশা নেই, তবে ভোরে হালকা কুয়াশা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা পাওয়া যায়নি।

এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন বড় তাপমাত্রার তারতম্যের কারণে শীতের প্রভাব আরও প্রকট হচ্ছে।
শীত বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগও কয়েকগুণ বেড়েছে। অনেকেই ঠান্ডা থেকে বাঁচতে বাড়িঘর ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তালমা এলাকার কৃষক হাসিবুল ইসলাম বলেন, আজ ঘন কুয়াশা ছিল না, শুধু হালকা কুয়াশা ছিল। সকালেই সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি বরং আরও ঠান্ডা লাগছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা তৈরি হওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আ

1

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

3

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

4

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

5

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

6

ধামসোনায় ডা. সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

7

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত

8

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

9

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

10

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

11

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

12

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

13

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

14

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

15

পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

16

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

17

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

20