মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিনম্র শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলার সর্বস্তরের মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

নিজ নিজ দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা ও পৌর বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার গুরুত্ব এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

1

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত,

2

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

3

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

4

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

5

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

6

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

7

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

8

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

9

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

10

খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

11

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

12

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

13

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

14

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

15

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

16

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

17

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

18

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

19

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

20