মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

দিনাজপুরের ঘোড়াঘাটে গত কয়েক দিনের টানা কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার পাশাপাশি বোরো ধান এবং ভুট্টা চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝড়ে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়া এবং বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় সারা বছরের কষ্ট আর স্বপ্ন নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় কৃষকদের।

সরেজমিনে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) ভোর থেকে বুধবার দুপুর পর্যন্ত কয়েক দফায় উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে ঘোড়াঘাট পৌরসভাসহ চারটি ইউনিয়নের গ্রামগুলোতে বহু ঘরবাড়ি ও গাছপালা উপড়ে গেছে। টানা ঝড়-বৃষ্টির কারণে খেটে খাওয়া দিনমজুর ও পরিবহন শ্রমিকরা কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন।

উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, “আমাদের এলাকার অনেকেই ভুট্টা মাড়াই করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ঝড়ে ভুট্টা বাড়িতে নিয়ে আসলেও বৃষ্টির পানিতে ভিজে তা নষ্ট হচ্ছে। এছাড়া মাঠের ভুট্টা ও ধান গাছ সব মাটিতে শুয়ে পড়েছে।” 

একই অবস্থা উপজেলার পালশা ইউনিয়নের আমড়া গ্রামেও। ওই গ্রামের কৃষক মো. নাদিরুল ইসলাম জানান, ফসলের মাঠে পানি জমে যাওয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ফসল নষ্ট হওয়ায় তারা এখন দেনা পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান এবং ১ হাজার ৯০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। সাম্প্রতিক ঝড় ও বৃষ্টিতে এর একটি বড় অংশ আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, “কালবৈশাখী ঝড়ে বিশেষ করে বোরো ধান ও ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

1

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

2

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

3

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

4

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

5

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

6

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

9

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

10

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

11

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

12

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

13

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

14

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

15

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

16

ঘোড়াঘাটে অ্যাডভান্স মডেল স্কুলে পান্তা উৎসবে পহেলা বৈশাখ উদয

17

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

18

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

19

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

20