মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামের এক বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ মে) ভোর রাতে পৌরসভার ০২ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি বাড়িতে তার স্ত্রীর সাথে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার সময় ভিকটিমের স্ত্রীর ডাক-চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তিনি বাড়ির উঠানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল।

পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহটি তার নিজ বাড়িতে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের সনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

1

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

2

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

3

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

4

নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

5

খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

6

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

7

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

8

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

9

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

10

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

11

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

12

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

13

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

14

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

15

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

16

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

17

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

18

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

19

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

20