উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

দিনাজপুরের খানসামা উপজেলায় আলোকঝাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষার সময় ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াহেদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী (১২) দারুল কোরআন মডেল মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি আলোকঝাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। চলতি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে একটি প্রশ্ন বুঝতে না পারায় সে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে বিষয়টি জানতে চায়।

অভিযোগে বলা হয়, প্রশ্ন বুঝিয়ে দেওয়ার কথা বলে ওই শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীর সঙ্গে অনভিপ্রেত ও আপত্তিকর আচরণ করেন। পরে শিক্ষার্থী বিষয়টি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের কাছে জানায়।

স্থানীয় সূত্র ও অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ উঠলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়গুলো ধামাচাপা দিয়েছেন বলে গুরুতর অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনাগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক ওয়াহেদ আলীকে আটক করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, “একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অন্যদিকে ওই শিক্ষকের পরিবার দাবি করেছে, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে সহকারী শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

1

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

2

ঘোড়াঘাটে আফরোজা ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টা

3

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

4

‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে

5

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

6

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ, আটক ১

7

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

8

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

9

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

10

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

11

ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্

12

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

13

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

14

ঘোড়াঘাটে বয়স সংশোধন করে চাকরি টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা

15

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

16

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

17

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

18

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

19

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

20