মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে আঞ্চলিক মহাসড়কের পাশে পথরোধ করে দস্যুতা বা ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১-২ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সুরুজ্জামান (৫৪), মো. শাহজাহানা ফিরোজ (৫২) ও মো. শাকিল হোসেন (৩২)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ৩টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একদল ব্যক্তি দস্যুতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে অবস্থান নিচ্ছিল। সেখানে সাধারণ মানুষের পথরোধ করে দস্যুতার প্রস্তুতির বিষয়টি টের পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রহমতুল্লাহ (৩৭) বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

অভিযোগ পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মহাসড়কে দস্যুতার প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

1

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

ব্যাংক লুটপাটকারীদের সাথে কোনো আপস নেই, বিশৃঙ্খলা করলে আইনি

3

ঘোড়াঘাটের সুরা মসজিদ হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ

4

ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট ও ওসির অপসারণের দাবিতে পৌর ছাত্রদ

5

গর্ভবতী নারীর পেটে লাথি, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

6

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

7

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

8

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

9

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নি

10

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

11

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

12

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

13

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

14

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

15

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

16

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

17

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

18

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার

19

ঘোড়াঘাটে দপ্তরি নিয়োগে তোলপাড়: বয়স জালিয়াতি ও ভুয়া সনদ

20