উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত

উত্তরাঞ্চলের ৬ উপজেলায় চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। গ্রামাঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। আর শহরে মিলছে চাহিদার অর্ধেক। বিদ্যুতের অভাবে সেচকাজে ঘটছে বিঘ্ন, হাসপাতালের রোগীরা প্রচণ্ড গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।

জানা গেছে, দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলায় ৩ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এই ৬ উপজেলায় ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। গড়ে অর্ধেকের বেশি সময় লোডশেডিংয়ের কবলে পড়া এই ৬ উপজেলার গ্রামাঞ্চলে বিদ্যুৎ মিলছে ২৪ ঘণ্টায় মাত্র ৪ ঘণ্টা।

শনিবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভর্তি রোগীরা গরমে হাঁসফাঁস করছেন। রোগীর স্বজনরা কেউ হাতপাখা দিয়ে আবার কেউ প্রেসক্রিপশন ফাইল দিয়ে বাতাস করে চলেছেন। স্বজনরা বলেন, প্রচণ্ড গরমের মাঝে বিদ্যুৎ না থাকায় রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ জানান, বিদ্যুতের প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে শ্বাস কষ্ট নিবারণে ব্যবহৃত নেবুলাইজার ও জটিল রোগীর ক্ষেত্রে অক্সিজেন কন্সানটেটর মেশিন চালানো যাচ্ছে না। এছাড়া করানো যাচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা, সৃষ্টি হয়েছে পানি সংকট। বিরামপুর পেশাজীবী ঐক্য ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার বলেন, আমাদের এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আমরাই পাচ্ছি না। বিদ্যুৎ বিভাগের বিমাতাসুলভ পদক্ষেপে আমরা চরম ভোগান্তিতে পড়েছি।

এলাকার বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য ও কৃষির সেচকাজে চরম বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার উত্তরণ না ঘটলে আমরা আন্দোলনের কর্মসূচিতে যাব। উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরের মোহনপুর গ্রামের কৃষক জহির উদ্দিন মণ্ডল বলেন, গ্রাম এলাকায় আমরা ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, এই সমিতির গ্রাহকদের ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। এলাকার মানুষের দুর্ভোগে কোনরকম সহমর্মিতা না দেখিয়ে তিনি বলেন, এখানে আমার কোনো করণীয় নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

1

বড়পুকুরিয়ায় এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

2

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

3

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

4

ব্যাংক লুটপাটকারীদের সাথে কোনো আপস নেই, বিশৃঙ্খলা করলে আইনি

5

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

6

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

7

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

8

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

9

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

10

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

11

গর্ভবতী নারীর পেটে লাথি, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

12

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

13

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

14

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

15

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

16

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

17

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

18

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

19

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

20