হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে ২০ টাকা কমেছে দাম

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ ৩ মাস ৬ দিন বন্ধের পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিকে আমদানির খবরে হাটে-বাজারে কমে গেছে পেঁয়াজের দাম।

রোববার (৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের রকি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে। 
হিলির পেঁয়াজ ব্যবসায়ী রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১০০ টাকা এবং দেশি শুকনো মানের পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকা কমে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরমান আলী বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় জিনিস। এই পেঁয়াজ মাঝে মাঝে সোনার হরিণ হয়ে দাঁড়ায়। ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি বন্ধ হয় তাহলে দেশের কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেন। এতে আমাদের সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে পড়তে হয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আতিক হাসান রুবেল বলেন, প্রতি টন পেঁয়াজ ২৪৫ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। এসব পেঁয়াজ ভারতের ইন্দর শহর থেকে আমদানি করা হয়েছে। সরকার প্রতি দিন ৫০ জন আমদানিকারককে পেঁয়াজ আমদানির অনুমতি দিবেন এবং প্রতি আমদানিকারক মাত্র ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। যদি সরকার পেঁয়াজ আমদানি ওপর এমন নিয়ম না করত তাহলে বেশি বেশি পেঁয়াজ আমদানি হতো এ স্থলবন্দর দিয়ে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম কমে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (৭ ডিসেম্বর) ভারতীয় ১টি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদীর ওপর গুলিবর্ষণ: মোটরসাইকেল চালক আলমগীর শেখের পারিবারিক

1

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

2

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

3

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

4

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

5

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

8

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

9

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

10

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

11

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

12

মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঘোড়াঘাট

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

15

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

16

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

17

ঘোড়াঘাটে অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

18

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

19

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

20