মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

“স্মৃতির টানে আবার একসাথে”—এই আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা ২০২৬’। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ওঠেন পুরনো দিনের স্মৃতিচারণে।


সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কুলানন্দপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। দীর্ঘ দিন পর সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।


বেলা ১২টায় অনুষ্ঠিত হয় প্রীতি খেলাধুলা এবং সন্ধ্যা গড়াতেই শুরু হয় মূল আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শরিয়াত হোসেন।


অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী মো. আসিফ ও মো. আশিকুর সরকার আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের এজিএম এ. কে. এম. তাসদিদ জামান। 


২০০০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ যেন একটি ছোটখাটো জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সোনালী দিনগুলোর কথা স্মরণ করেন এবং আগামীতে বিদ্যালয়ের উন্নয়নে ও প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরেন। দীর্ঘদিনের ব্যবধানে একে অপরকে ফিরে পেয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

1

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

2

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্

3

নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী

4

‘স্মৃতির টানে আবার একসাথে’: ঘোড়াঘাটে প্রাক্তন শিক্ষার্থীদের

5

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

6

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

7

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

8

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

9

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

10

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

11

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

12

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেল কারখানায় অভিযান: ম

13

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা: দুই আওয়ামী লীগ নেতা আটক

14

হাকিমপুরে পুলিশি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়

15

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

16

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

17

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

18

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

19

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

20