মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি শিবলী সাদিক আত্মগোপনে থাকায় শিমলা তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

আত্মহত্যার চেষ্টার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন ও দীর্ঘ স্ট্যাটাস দেন খাদিজা মল্লিক। সেখানে তিনি বিগত ৭ বছর ধরে চলা দাম্পত্য কলহ ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, "দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত। আমি এখন শান্তিতে ঘুমাতে চাই।"

তিনি তার এই পরিস্থিতির জন্য সরাসরি শিবলী সাদিক এবং অন্য এক নারীকে দায়ী করে বিচার দাবি করেছেন। পাশাপাশি নিজের একমাত্র সন্তানের উদ্দেশ্যে আবেগপূর্ণ বার্তা দিয়ে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, খাদিজা মল্লিককে রাত সোয়া ৮টায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

স্বজনদের দাবি, দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েন এবং মানসিক যন্ত্রণার কারণেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। ঘটনার পর থেকে হাসপাতালের সামনে শিবলী সাদিকের পরিবারের সদস্যদের ভিড় করতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

1

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

2

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আ

3

বরাদ্দ সংকটের বোঝা বহন করছে সিংড়া ইউনিয়নের সাধারণ মানুষ

4

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

5

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

6

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

7

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

8

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: প্রাণ হারালেন হেলপার, আ

9

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

10

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহা

11

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

12

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

14

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

15

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ: ব্যবসায়ীক

16

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

17

চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ

18

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

19

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

20