মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকার দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ট্রাক্টরচালক জুইন (২১)। তিনি উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী নাইট কোচ মোল্লা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-২২-৯৫) বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ট্রাক্টরচালকসহ দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন এবং মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার সামনে ময়লার ভাগাড়: দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এ

1

হাদীর ওপর গুলিবর্ষণ: মোটরসাইকেল চালক আলমগীর শেখের পারিবারিক

2

হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেন

3

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

4

ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘোড়াঘাটে স্থবির জীবনযাত্রা

5

ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

ঘোড়াঘাটে দাড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

7

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

8

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

9

৭ মাসের আলেয়া জানেই না, তার 'বাবা' আর নেই!

10

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

11

মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঘোড়াঘাট

12

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

13

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী

14

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

15

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

16

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

17

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসে শহীদদের স্মরণ ও খালে

18

ঘোড়াঘাটে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

19

ঘোড়াঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন, ১৪ জনের বিরুদ্ধে মামলা, ২ আ

20