উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

ছবি : ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক ও নারী উন্নয়ন সংগঠনের সদস্যসহ ৪৩৫টি উপকারভোগী পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬৭০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার চক কাঁঠাল ওসমানপুর এলাকায় দীপশিখা প্রকল্প কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। দীপশিখা পিইইআর প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন।


বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, নারিকেল, মেহগনি, চায়না থ্রি ও দেশীয় নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ।



অনুষ্ঠানে দীপশিখার এরিয়া ম্যানেজার মো. আব্দুর রহিম, ব্রাঞ্চ ম্যানেজার অন্তিম কুমার সরকার, সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. গোলাম সারোয়ার এবং উপজেলা শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, বাড়ির আঙিনা ও কৃষিজমির অনাবাদি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ফলদ ও বনজ গাছ বড় হলে তা পরিবারের বাড়তি আয়ের উৎস হিসেবেও ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

1

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

2

শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও

3

ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

4

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

5

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

6

ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্

7

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

8

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

9

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

10

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

11

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

12

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

13

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

14

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

15

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ খ্যাত রিপন গ

16

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

17

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

18

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

19

ঘোড়াঘাটে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিত

20