উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ মাস ২০ দিন পর নবাবগঞ্জের সানজিদা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

দীর্ঘ পাঁচ মাস ২০ দিন তদন্তের পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলোচিত সানজিদা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদুল হকের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় তার মেয়ে সানজিদার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে বিরামপুর উপজেলার ক্যাটরা গ্রামের বাসিন্দা হবিবর রহমানের ছেলে গোলাম মোর্শেদকে (২৫) শনাক্ত করা হয়। তবে এরই মধ্যে নওগাঁ জেলার ধামইরহাট থানার একটি হত্যা মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

পরে নবাবগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সানজিদা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, আসামির দেয়া তথ্য অনুযায়ী নিহতের বাড়ির রান্নাঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান। ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত,

1

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

2

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

3

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

4

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

5

বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: ঘোড়াঘাটে ১৬ কিমি রাস্তা সংস্কারের

6

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

7

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

8

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

9

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই—চার বছর অস্থায়ী কক্ষে

10

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

11

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

12

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

13

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

14

ঘোড়াঘাটে আফরোজা ফুডে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার ও নোংরা

15

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

16

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

17

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

18

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

19

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

20