হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Jun 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ্রেফতার ৯, ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। ১৮ ও ১৯ জুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মীর শহিদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে বড় ডাঙ্গাপাড়া (উত্তর পাড়া) এলাকার মৃত হাসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, একই এলাকার বড় ডাঙ্গাপাড়া থেকে মাদক সেবনের দায়ে শাকিল (২৮), নাসির (২৮) ও মোহন (২০) নামের তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পৃথক আরেকটি অভিযানে হাকিমপুর ডিগ্রী কলেজের পিছন থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—হাকিমপুর উপজেলার সিপি রোড ধরন্দা এলাকার মৃত গিয়াস উদ্দিন শেখের ছেলে মোঃ অন্তর রাজা (২৮) এবং ধরন্দা ফকির পাড়া এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ কোরবান হোসেন ওরফে হৃদয়। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা হলে—কুড়িগ্রামের ভূরঙ্গামারী থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোঃ সালাম প্রমানিক (৪৪)। বিশেষ ক্ষমতা আইনের পরোয়ানাভুক্ত আসামি মধ্য বাসুদেবপুর এলাকার মোঃ মোনারুল হাসান শান্ত (২৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপর একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি নয়ানগর এলাকার মোঃ রফিকুল ইসলাম (৩০)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ দিনাজপুর আদালত এবং দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

1

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

2

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

3

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

4

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

5

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

6

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

7

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

8

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

9

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

10

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

11

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

12

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

13

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগে স্বজনপ্রীতির অভিযো

14

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

15

আটক ৫ জনকে আদালতে না পাঠিয়ে সাজা, সাবেক ওসিকে ব্যাখ্যা নিয়ে

16

ব্যাংক লুটপাটকারীদের সাথে কোনো আপস নেই, বিশৃঙ্খলা করলে আইনি

17

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

18

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

19

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

20